সর্বশেষ

সালমান মুক্তাদির

বিচ্ছিন্ন ঘটনা ঘিরে নতুন বয়ান, বদলাচ্ছে কি জামায়াতের রাজনীতি

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক দুটি ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন বয়ান তৈরি হচ্ছে কি না, তা নিয়ে বিশ্লেষণ করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আহসান হাবিব বরুন। তাঁর মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনের শাসন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান—সবকিছুকে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার আলোকে নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
শুল্কমুক্ত মদ রাখায় সালমানের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি গুদাম সিলগালা করেছে শুল্ক গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ গুলশানের প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান চালিয়ে গুদামগুলো সিলগালা করা হয়।

নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সালমানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় তাঁর হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতিসংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী দিতে বলা হয়েছে।

মিরপুরের ঘটনায় বিএনপি জড়িত নয়, অপপ্রচারে আমরা বিব্রত: প্রিন্স

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি জড়িত নয় বলে সাফ জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি এই দুঃখজনক ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

৩৫ কাঠা জমির বিরোধেই সালমানের স্থাপনায় ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যবহৃত টিনশেড স্থাপনাসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ৩৫ কাঠা জমির বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে এ ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষের লোকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।